ভ্রষ্ট নীতি…
প্রদীপ সরকার
ভাবনাটা যদি উদার হতো সবাকার এই দুনিয়ায়!
হয়তো বা তবে কোনই মানুষ আর করতো না কখনও হায় হায়!!
অর্থের লোভে আর কামনার তোপে দেখি আজ হারাচ্ছে মানবতা কতো ডাক্তার।
কুকর্ম যতো সবেতেই সায় দিয়ে চলেছে দেখি কিছু ঘুষখোর পুলিশ আর মোক্তার।
ব্যবসায়ী কিছু কিছু, নিত্য ঠকায় মিছু, সরল সাদাসিধে খদ্দের।
মিষ্টি কথার তারা নকল পণ্য বেচে ঠকিয়ে চলেছে দেখি রোজই তাদের।
বেবয়রা সব পোলাপান, অযথাই দেখি আজ নিজেদের মন ভেঙে করে খানখান, করছে নিজের হনন।
যোগ্যতার দাম দেয় না দেখি আজ আর কেউ, শিক্ষাকে করেছে পণ্য রাষ্ট্রনীতি আর জনগণ।।
বুদ্ধিজীবীদের কাজ নাই আর আজ করিতে শিক্ষিত মানবেরে।
ভাবনা তাদের আজ শুধুই তো দেখি কিভাবে কত বেশি সম্পদ অর্জন করে রাখবে নিজের আখেরের তরে।।
—oooXXooo—
![]()







