গেরুয়া-সবুজ-রেড
সুমান কুণ্ডু
——————–
নেই দরকার চক-ডাস্টার
বসে পথে সব মাস্টার
চাকরি করে হল বদনাম
সরকারের আর কি কাম?
টাকাই যদি দেবো
সম্মান কিনে নেবো
সময় এসেছে ভাবনার
ভবিষ্যত ঘন অন্ধকার।
ছিল সমাজবন্ধু টিচার
নাম হল আজ চিটার
একজনই কি দায়ী?
করে দাও তবে ধরাশায়ী।
মানুষ হয়েছে যখন পণ্য
মা-মাটি তখন ধন্য
গড়ে তোল না ব্যারিকেড
যত আছে গেরুয়া-সবুজ-রেড।
—oooXXooo—
![]()







