চাই দূষণ মুক্ত পৃথিবী
মৃনাল কান্তি বাগচী
দেখতে ইচ্ছে করে
দূষণ মুক্ত পৃথিবী,
আঁকতে ভালো লাগে
বিশ্ব প্রকৃতির অফুরান
সৌন্দর্য্যের ছবি।
ইচ্ছে থাকলেও করিতে
পারিনা
সেই ইচ্ছে পূরণ,
হাজারো প্রতিবন্ধকতা এসে
বাদ সাধে প্রতিক্ষণ।
দূষণ ছড়িয়েছে যেমন
প্রকৃতিতে,
তেমনি আছে মানুষের হৃদয়ে।
প্রকৃতির সেরা জীব মানুষ
অথচ দূষণের ব্যাপারে
নেই তাদের হুস।
দূষণ নিয়ন্ত্রনে নেই কোন রাশ,
আমরা মানুষেরা করছি
নিজেদের সর্বনাশ।
আকাশ দূষণ, বাতাস দূষণ,
দূষণ মানুষের মন,
দেখতে ইচ্ছে হয়না
এই ধরার ভয়াবহ দূষণ।
দূষণ মুক্ত পৃথিবীর ছবি
যদি দেখতে হয়,
যথাযথ ব্যবস্থা গ্রহণ করা
ছাড়া
নেই কোন উপায়।।।।
——–######——–
![]()







