গুরু প্রণাম
আগন্তুক
যে গুরু জ্বালায় বুকে জ্ঞানের আলোক,
চেনায় মর্ত ভূলোক দ্যুলোক।
হৃদ মরুতে ফলায় ফসল ফোটায় গোলাপ,
শেখায় সংহার রক্ষা করে আনন্দলোক। সে গুরুর চরণ ধুলোয় আকাশ বাতাস পূর্ন হোক, পূর্ন হোক এই স্বর্গপুরী বিশ্বলোক।
—oooXXooo—
![]()







