শিক্ষক
মনিকা দাশ
আমি এমন একজন শিক্ষক চাই—
যে আমাকে শেখাবে জীবনের মানে।
আমি এমন একজন শিক্ষক চাই—
যে শেখাবে
মানুষ হওয়ার মন,
মানুষকে ভালোবাসার মন।
আমি এমন একজন শিক্ষক চাই—
যে আমাকে শেখাবে,
শুধু শিক্ষিত হওয়াই বড় কথা নয়,
মানুষ হওয়াটাই সবচেয়ে বড় শিক্ষা।
কারণ—
যদি মানুষকে মানুষ বলে গণ্যই না করা হয়,
তবে সেই শিক্ষার মূল্য কী?
কী মূল্য?
কত বই পড়লাম,
কত ডিগ্রি পেলাম,
কত বড় শিক্ষিত হলাম—
যদি একজন অসহায় মানুষের চোখের জল
আমার হৃদয়কে স্পর্শ না করে,
তবে সেই শিক্ষা কি সত্যিই শিক্ষা?
আমি এমন একজন শিক্ষক চাই—
যে শিক্ষা মানুষকে
মানবতার চরম শিখরে পৌঁছে দেবে।
যে শেখাবে—
কাউকে ছোট করো না,
কাউকে তুচ্ছ করো না,
কারও দারিদ্র্য নিয়ে
কখনও উপহাস করো না।
গরিব হোক,
দুর্বল হোক,
অসহায় হোক—
তার দুর্বলতাকে পুঁজি করে
কেউ যেন তাকে হেনস্থা না করে।
আমি এমন একজন শিক্ষক চাই—
যে ছোটবেলা থেকেই শেখাবে,
মানুষকে ভালোবাসতে।
শেখাবে—
মানুষের পরিচয় তার পোশাকে নয়,
তার অর্থে নয়,
তার ক্ষমতায় নয়—
তার পরিচয়
তার মানবিকতায়।
আমি এমন একজন শিক্ষক চাই—
যে শুধু বইয়ের পাতায়
শিক্ষার আলো জ্বালাবে না,
মানুষের হৃদয়েও
জ্বালাবে মানবতার প্রদীপ।
যে বলবে—
“শিক্ষিত হও,
কিন্তু তার আগে মানুষ হও।”
কারণ,
মানবতা ছাড়া শিক্ষা
শুধুই জ্ঞানের বোঝা।
আমি এমন একজন শিক্ষক চাই—
যে মানুষকে
শুধু সফল হতে শেখাবে না,
সৎ হতে শেখাবে,
সহানুভূতিশীল হতে শেখাবে,
ত্যাগ করতে শেখাবে,
ভালোবাসতে শেখাবে।
আমি এমন একজন শিক্ষক চাই—
যার শিক্ষা শেষ হবে না
বিদ্যালয়ের দরজায়;
যার শিক্ষা ছড়িয়ে পড়বে
সমাজে,
মানুষের মনে,
প্রজন্ম থেকে প্রজন্মে।
হ্যাঁ,
আমি এমন একজন শিক্ষক চাই—
যে আমাকে শুধু শিক্ষিত করবে না,
আমাকে মানুষ করে তুলবে।
কারণ,
শেষ পর্যন্ত
জীবনের সবচেয়ে বড় পরিচয়—
**আমি কতটা শিক্ষিত,
তা নয়;
আমি কতটা
মানুষ—
সেটাই……
—oooXXooo—
![]()







