তুমি
প্রজ্ঞা পারিজাত
তুমি এলে, সকালের আলো নতুন করে হাসে
তুমি ছাড়া এই মন যেন উদাস ভাসে
তুমি বললে, বৃষ্টিও থেমে যেতে চায়
তুমি হাসলে, দুঃখ কোথায় হারিয়ে যায়
তুমি আমার কবিতার প্রথম ছন্দ
তুমি আমার ভোরের রোদের গন্ধ
তুমি আছো বলেই পথ চলা এত সহজ
তুমি নেই ভাবলেই বুক করে কেমন গরজ
তুমি চোখে রাখো এক সমুদ্র মায়া
তুমি ছোঁয়ায় দাও ক্লান্ত দিনে ছায়া
তুমি নাম ধরে ডাকলে, থমকে যায় সময়
তুমি পাশে থাকলে, লাগে না কোনো ভয়
তুমি আমার গল্পের শেষটাও, শুরুটাও
তুমি আমার হারিয়ে যাওয়া সুরটাও
তুমি যদি চাও, আমি আকাশটাও আনব
তুমি চাইলে, নিজেকেও নতুন করে বানব
তুমি রাগ করলে, মেঘ জমে এই মনে
তুমি ফিরলে, ফুল ফোটে বনে বনে
তুমি আমার নীরবতার সবচেয়ে জোরালো শব্দ
তুমি আমার না-বলা কথার অব্যক্ত স্তব্ধ
তুমি আমার চায়ের কাপে উষ্ণ ধোঁয়া
তুমি আমার রাত জাগার একলা ছোঁয়া
তুমি থাকলে, শহরটা লাগে আপন
তুমি ছাড়া, সবকিছুই বড় যাপন
তুমি আমার প্রার্থনায় রোজ থাকো
তুমি আমার অভ্যাস হয়ে বাঁচো
তুমি ছাড়া আমি যে আমি-ই নই
তুমি আছো বলেই আমি আমাতেই রই
তুমি আমার শেষ চিঠির শেষ লাইন
তুমি মানেই, আমার সমস্ত জীবন জুড়ে তুমিই আইন ।।
—oooXXooo—
![]()







