বিশেষ প্রতিবেদন: বাংলায় রাজনৈতিক পালাবদলের পর কি এবার অনুপ্রবেশ রুখতে ঐতিহাসিক পদক্ষেপের পথে হাঁটছে ডাবল ইঞ্জিন সরকার? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বহুচর্চিত ‘থ্রি-ডি’ (3D) ফর্মুলা— অর্থাৎ ‘ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট’ (Detect, Delete & Deport) রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় এজেন্সির যৌথ তৎপরতায় কার্যকর হওয়া শুরু হতেই রাজ্যজুড়ে তোলপাড়।
এই চরম সতর্কবার্তার পরেই উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের হাকিমপুর আন্তর্জাতিক সীমান্তে দেখা গেল এক নজিরবিহীন দৃশ্য। তিন বছর থেকে শুরু করে দীর্ঘ ১০ বা ২০ বছর ধরে এ রাজ্যে বেআইনিভাবে বসবাসকারী শত শত বাংলাদেশী অনুপ্রবেশকারী এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন। বিএসএফ ও রাজ্য পুলিশের যৌথ ধরপাকড় এবং ‘হোল্ডিং সেন্টার’-এ পাঠানোর প্রক্রিয়া শুরু হতেই নিজেদের বাক্সপ্যাটরা গুছিয়ে সীমান্ত দিয়ে ওপারে (বাংলাদেশে) ফিরে যাওয়ার জন্য হুড়োহুড়ি শুরু করেছেন তারা।
দালালের খপ্পরে ২০ হাজার থেকে ১ লক্ষ টাকা! প্রকাশ্য এল অনুপ্রবেশের চাঞ্চল্যকর তথ্য
হাকিমপুর সীমান্তে ওপারে ফিরে যাওয়ার লাইনে দাঁড়িয়ে থাকা একাধিক অবৈধ অনুপ্রবেশকারীর সাথে কথা বলে উঠে এসেছে বিস্ফোরক সব তথ্য। কেউ তিন বছর আগে, কেউ বা তারও আগে ভারত-বাংলাদেশ সীমান্ত পার হয়ে কলকাতায় এসেছিলেন।
সীমান্তে অপেক্ষারত এক বাংলাদেশী নাগরিক জানান, “৩ বছর আগে দাললকে মোটা টাকা দিয়ে সীমান্ত পার হয়েছিলাম। কলকাতায় গিয়ে এয়ারপোর্টের কাছে বাড়ি ভাড়া নিয়ে থাকতাম। কোনো কাগজপত্র ছিল না, রাজমিস্ত্রি বা মালি হিসেবে কাজ করতাম।” অন্য এক অনুপ্রবেশকারী জানান, কেউ দালালের মাধ্যমে ২০ হাজার টাকা, আবার কেউ কেউ বর্ডার পার হতে ১ লক্ষ টাকা পর্যন্ত দিয়েছেন। কিন্তু বর্তমান সরকারের কড়া অবস্থানের পর এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার (ডিলিট) আশঙ্কায় তারা এখন স্বদেশে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
কী এই ‘৩-ডি’ ফর্মুলা? যার ভয়ে কাঁপছে অনুপ্রবেশকারীরা
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা অনুযায়ী, ভারত সরকারের পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশিকা (আন্ডার সেক্রেটারি প্রতাপ সিং রাওয়াত স্বাক্ষরিত) জারি করা হয়েছে। এই নির্দেশিকার মূল ভিত্তি হলো অমিত শাহের ‘থ্রি-ডি ফর্মুলা’: ১. ডিটেক্ট (Detect): প্রথমে বিভিন্ন ডেটা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে। ২. ডিলিট (Delete): সিএএ (CAA)-এর আওতায় যারা পড়েন না, এমন ভুয়ো নথিসম্পন্ন নাগরিকদের নাম ভোটার তালিকা এবং অন্যান্য সরকারি পোর্টাল থেকে মুছে ফেলা হবে। ৩. ডিপোর্ট (Deport): চূড়ান্ত ধাপে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফেরত (ডিপোর্ট) পাঠানো হবে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, “যারা সিএএ-এর আওতায় নেই, তারা সম্পূর্ণভাবে অবৈধ অনুপ্রবেশকারী। রাজ্য পুলিশ তাদের গ্রেফতার বা ডিটেইন করবে এবং বিএসএফ-এর হাতে তুলে দেবে। বিএসএফ ওপারে বিজিবি-র (BGB) সাথে কথা বলে তাদের ডিপোর্টের ব্যবস্থা করবে।”
জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’ – রাজ্যজুড়ে জোর তৎপরতা
অনুপ্রবেশকারীদের সরাসরি জেলে না পাঠিয়ে বা জনগণের ট্যাক্সের টাকা অতিরিক্ত খরচ না করে, তাদের সাময়িকভাবে আটকে রাখার জন্য সীমান্ত জেলাগুলোতে যুদ্ধকালীন তৎপরতায় গড়ে তোলা হচ্ছে ‘হোল্ডিং সেন্টার’।
-
মুর্শিদাবাদ: লালগোলার পদ্মাভবনে ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে প্রথম সারির হোল্ডিং সেন্টার। সেখানে ইতিমধ্যেই ৩ জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে।
-
মালদা: ইংরেজবাজারের বাগবাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর একটি বিপণন কেন্দ্রকে হোল্ডিং সেন্টারে রূপান্তরিত করা হয়েছে, যেখানে ইতিমধ্যে ৯ জন অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে।
-
পরবর্তী লক্ষ্য: নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো সীমান্তবর্তী জেলাগুলোতেও এই সেন্টার চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে।
১৫ই জুন বঙ্গে আসছেন অমিত শাহ, সীমান্তে হাই-অ্যালার্ট
প্রশাসন সূত্রে খবর, আগামী ১৫ই জুন পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলো পরিদর্শনে আসছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসার পর থেকেই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি অধিগ্রহণের কাজ ব্যাপক গতি পেয়েছে। শাহের এই সফরের আগেই রাজ্য জুড়ে অনুপ্রবেশকারীদের ডাটাবেস তৈরির কাজ শেষ করতে চাইছে স্বরাষ্ট্র দপ্তর।
রাজনৈতিক মহলের মতে, সরকারের এই অনমনীয় মনোভাবের কারণেই সীমান্তে ওপারে পালানোর হিড়িক পড়েছে। তবে বিরোধীদের একাংশ প্রশ্ন তুলছেন, এই তাড়াহুড়োর চক্করে কোনো বৈধ ভারতীয় নাগরিক যেন হেনস্থার শিকার না হন। যদিও শাসক শিবিরের দাবি, এটি কোনো স্থায়ী বন্দোবস্ত বা সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য নয়, বরং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং অনুপ্রবেশকারীদের পগারপার করতেই এই আইনি পদক্ষেপ।
#অনুপ্রবেশকারী #বাংলাদেশীঅনুপ্রবেশকারী #হাকিমপুরসীমান্ত #অমিতশাহ #শুভেন্দুঅধকারী #হোল্ডিংসেন্টার #পশ্চিমবঙ্গনিউজ #সীমান্তসুরক্ষা #বিএসএফ #বাংলাখবর #ডিটেক্টডিলিটডিপোর্ট
#BangladeshiInfiltration #HakimpurBorder #AmitShah #SuvenduAdhikari #HoldingCentre #WestBengalNews #BorderSecurity #BSFIndia #3DFormula #Deportation #BreakingNewsBengal #InfiltrationNews
![]()





