প্রবাদের ইতিকথা…..
✍️ প্রদীপ সরকার (বন্ধু)
——————————
সংসার সুখের হয় রমণীর গুণে।
ছোটোর থেকেই এ কথাটা বোধহয়, শুনেছি সবাই কানে।
তবে এ প্রবাদ আর মেলেনা এযুগের বর্তমানে।
এখন নারী জাতি আর সীমিত নাই শুধুই ঘরের কোণে।।
যেমনি বুনো ওল, তেমনি বাঘা তেঁতুল।
চলতি ভাষায়, এই কথা কয়, শুনি লোকের মুখে বিপুল।
শুধু এ যুগে নয়, মা কাকিমা কয়, এ কথা সর্বযুগেই বলেন মানুষ সকল।
সত্যি বটে এ প্রবাদ কথা কখনও আজও হয়না শুনি বিফল।।
এক মাঘে শীত যায় না চলে।
শুনেছি, যুগে যুগে একথা মানুষ ঠকে গেলেই বলে।
সত্যিই কথাই প্রতি বছর ঠিকই পড়তে হয় সবারেই ঠান্ডার কবলে।
তবুও মানুষ শীত পালালে, শীতের কষ্টটা যায় ভুলে।।
—oooXXooo—
![]()







