কৃষ্ণচূড়া
মৌসুমী ঘোষাল চৌধুরী
মেঘরসে যখন বসন্তের সকাল
তখন জানালার ফাঁকে উঁকি দেয় কৃষচূড়ার আগুন
বিকোশিত মুকুলে তোমার মনের কম্পন।
তোমাকে ভালোবেসে এই রংবাহারি ফুলের শুভেচ্ছা
জেগে ওঠে আমারও হৃদপিন্ডের কম্পন ।
এভাবে আমাদের দুজনের ভালোবাসার মেরুদণ্ডে কত পাখির আনাগোনা,
মেঘেদের দরবারি কানাড়া, মৌ মাছিদের গুনগুন কলরবে কত পথিকের পান্থশালা
আকাশে রামধনু আঁকা আবিরে জেগে ওঠা যেনো সূর্যোদয়ের মায়াবী বিচ্ছুরণ।
—oooXXooo—
![]()






