তুলতুলে তুলো
অসিত ঘোষ
আমি একটি কাঁথা খুলেছি কতগুলো ছেঁড়া কাপড় অথবা তুলো, কেমন করে গরম করতে পারে?
আমাদের এই রক্তমাংস দেহ।
তার উপর লোভ লালসা হিংসা,
ভালোবাসা কোথায় ভরা ফুসফুসে।
তারচেয়ে ঢের ভালো মাটির নিচে ঘুম, দিনে রোদ্দুর, রাতে চাঁদনির আলো।
ওরা সবাই অনেক টাকা দিয়েছিল বেহিসাবী দিনগুলি কেটে গিয়েছিল।
তারপর কি হলো?
সারারাত জলে নেমে মাছ ধরলাম, সকাল হলে আবার গরম হলো শরীর।
আমাদের শীতের কাঁথা চামড়ায় ঢাকা, আমাদের রুজি রোজকার মাথা উঁচু করে লেখা, কিবা শীত কিবা গরম সবই শক্ত হাতে নরম তুলতুলে তুলো।
—oooXXooo—
![]()






