ঝিঙেফুল ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় (1) ঝিঙেফুলের মতো রোদ ঝলমলে আকাশ। এমন দিনে মনটাও উছলে ওঠে যেন। মাঝিপাড়ার প্রতিটি ঘরে আজ আনন্দের ঢেউ। গরীব গুর্বোদের এই পাড়াতে অরন্ধন উৎসব। কত কী যে রান্না হবে ঘরে ঘরে। এই পাড়ার একটাই তো মন্দির। সেখানে মা মনসা পূজিত হন। জেলেরাই পুজো করে। ভাদ্দর মাস।সংক্রান্তিতে সবাই
মা সলিল চক্রবর্ত্তী আজ বাগবাজার মাল্টিপারপাস প্রাইমারি স্কুলের বাৎসরিক ফলাফলের উপর পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমস্ত অভিভাবকরাই তাদের সন্তানকে নিয়ে স্কুল প্রাঙ্গণে উপস্থিত। দর্শকে পরিপূর্ণ স্কুল অডিটোরিয়াম। নাচ, গান, কবিতা আবৃত্তি ইত্যাদির মধ্যে দিয়ে প্রতিটি শ্রেণির সর্বোচ্চ নম্বর প্রাপককে বিদ্যালয় কতৃপক্ষ পুরষ্কৃত করবেন। তৃতীয় শ্রেণীতে এবার একই নম্বর পেয়ে
ধনী হৃদয় ডাঃ রঞ্জন কুমার দে (বারিদ বরণ) রাত তখন প্রায় সাড়ে বারোটা। জেলা হাসপাতালের জরুরি বিভাগের বারান্দায় হালকা ঠান্ডা হাওয়া বইছে। এক কোণে মেঝেতে শুয়ে আছে এক বৃদ্ধ ভিখারি। সন্ধ্যায় রাস্তার ধারে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে দু’জন পথচারী তাকে তুলে এখানে রেখে গেছে। নাম-ধাম কেউ জানে না। রেজিস্টারে
সমুদ্র বিকেলের কাব্য (পঞ্চমপর্ব) …………………………. শ্যামাপ্রসাদ সরকার হাসিমারা টি এস্টেটের কুলি লাইনে এসেই প্রভাকর রাজবংশী বলে একজনের সাথে আলাপ হল। লোকটা সত্যি বেশ মজাদার। কথায় কথায় জানাল যে তার সাথে নেপালী আর মদেশীয়াদের খুব ভাব। প্রভাকর সাড়ে তিনবছর হয়ে গেল জনমুক্তি পার্টীতে জয়েন করেছে। তার আগে সে নিজেও একসময়ে
অপহরণ (থ্রিলার) বাসুদেব দাশ কলকাতা শহরের একটা পুরানো স্যাতস্যাতে গলি, ৫ নং এ.কে.বড়াল লেন। ঠিকানা ধরে বাড়ীটা খুঁজে পেতে বেশি অসুবিধা হয় নি পুলিশের। বাড়ীর সামনে কর্পোরেশনের একটা টাইম কল। জল পড়ে পড়ে নর্দমা ছাপিয়ে রাস্তায় ওঠে এসেছে জল । ময়লা পঁচে ভ্যাপসা দুর্গন্ধ বের হচ্ছে । একটা মধ্যবিত্ত পরিবারের





