রাত্রি তোমার নাম
তপন কর্মকার
রাত্রি তোমায় কে দিল রাত্রি তোমার নাম ?
তোমার অন্ধকারে আকাশ পাড়ের
তারায় ধন্য হলাম।
রাত্রি তোমার নাম।
জীবনের জীবনটা আর কতটুকু ?
আলোর আশায় পিপীলিকার সুখ যতটুক।
তারি তন্দ্রা চোখে পাহাড় ঘুমায়
সোনার খনি অবুঝ থেকে গেলাম।
রাত্রি তোমার নাম।
কালোয় ধরা স্নান করে কি ?
নাকি আলোয় ধরা দেয় ফাঁকি ?
মনেতে প্রশ্ন জাগে, রাগে অনুরাগে।
আমি কোন স্বপ্নে মাখামাখি।
আমি পথ ছেড়ে যাই পথে পথে
তোমারে বুঝতে নাহি পেলাম।
রাত্রি তোমার নাম।
—-oooXXooo—-
![]()






