বাবা
প্রজ্ঞা পারিজাত
যেদিন আমি ছোট ছিলাম
যুবক ছিলেন বাবা ,
বাবার কাছেই হাটতে শেখা ,
শেখা চলা – বলা – কথা বলা ;
সারাটা দিন অপেক্ষায় থাকতাম আমি ,
জড়িয়ে ধরব তার গলা ;
বাবার হাতেই হাতে খড়ি – প্রথম পড়া লেখা ;
বিশ্বটাকে প্রথম আমার বাবার চোখেই দেখা ;
কলেজে পড়ার সময়
বাবার চুল পাকার আগেই হারিয়েছি বাবার আদর ,
অসুস্থ মানুষ সুস্থ করা ছিল তার নেশা – পেশা ;
বাবাকে ছাড়া আজকে আমি নিজের কাছে নিজেই পরাধীন ।।
—-oooXXooo—-
![]()






