আমাকে একটা চিঠি লিখেন
বাবু বিশ্বাস
বাইরে দবদাহ চৈত্রের খড়া!
পথ প্রান্তরে শিমুল পলাশ শুকিয়ে পড়ে আছে!
আমি; কি যেনো কি ভাবছিলাম!ভুলে গেছি তাও!
মনে হয় আপনাকে মনে পরছে,খুব করে!
আপনাকে ভীষণ কাছ থেকে পড়তে ইচ্ছে করছে আমার!
এই ডিজিটাল যুগে,সবাই ব্যাস্ত, কেউ কাউকেই মনে রাখে না!
তবুও ,আপনি আমাকে একটা চিঠি লিখেন!
না না আমাকে ভালোবাসেন,তা লিখতে হবে না সেখানে!
আমি জানি আপনি আমাকে ভালো বাসেন না।
আমি বুঝতে পারি!আমার একতারাটার বেহাগ সুরে!
ভালো যে বাসেন না,সেটাই লিখে একটা চিঠি পাঠান!
আপনাকে ভীষণ ভীষণ পড়তে ইচ্ছে করছে আমার!
জানেন আমায় কেউ চিঠি লেখে না।
আপনার মত করে,কেউ আমার ঠিকানাটাও জানে না।
আপনি;আপনিই আমাকে একটা চিঠি লিখেন।
নইলে দেখবেন পথ প্রান্তরের শুকিয়ে পড়া, পলাশ শিমুলের মতই,
আমার নিথর দেহটিও লুটিয়ে পড়ে আছে,
লুটিয়ে পড়ে আছে বেনামী লাশ হয়ে!
জানি তাতে কারো কিছুই যাবে আসবে না!আপনারও না!
তবুও আমায় একটা চিঠি লিখেন,
মন থেকে ভালোবাসা না আসলে,ঘৃণা ভরেই একটা চিঠি লিখেন।
আপনাকে ভীষণ ভীষণ কাছ থেকে পড়তে ইচ্ছে করছে আমার।
ভীষণ কাছ থেকে!!
—oooXXooo—
![]()







