ভাঙা নৌকো
মৌসুমী ঘোষাল চৌধুরী
**************
দেখলাম, অশোক ফুল
সুনিপুণে গৃহসজ্জা সাজায়।
স্বামীর অসুখে, কামড়ে ধরে
স্বামীর ঠোঁট।
সমস্ত বিষ মুখে করে তোলে।
অচৈতন্য বালিকার কোঁচরে
শিউলি ফুল কন্যা।
চোখের জলে, আটলান্টিকের ঢেউ।
বেহুলার মত ভাসে তার ভেলা, সঙ্গীতে।
তার সঙ্গীতে যেন হরিণের দু চোখে বিশুদ্ধ
রাশিয়ান টো-টিপ ড্যান্সিং।
অশোক ফুলের দু চোখে ” পদ্মাবতীর বিবাহমঙ্গল “।
সারাপ নদীর খরস্রোতা জেদ
গুঁড়িয়ে দিচ্ছে,
আমার নৌকো।
সে নৌকোয় ছোট্টো ছোট্টো “এঞ্জেল”
শিশুদের ভরা মুখ হাসি।
আমি সেই পুরাতন, ” ক্রীসমাস বুড়ো “।
শিশুদের কান্নায়, পাটাতন।
আমারও দু চোখ ভরা কাঁটাগাছ।
বিষাক্ত হয়ে গেছে মন।
বিকিয়ে যাচ্ছে নদ-নদীর শরীর, মন।
আমি সাদা কালোয়
আত্মজ্ঞান পাই ভুলে ভুলে
পরাজয়ে।
থলিতে চকোলেটগুলো
পৃথিবী ভাবো না কেন !
—oooXXooo—
![]()







