প্রেম উল্লাসে
✍️ প্রদীপ সরকার
——–
ডাকিছে হেরি ভেক, প্রেম অভিলাষে।
ঝিল্লি ডাকিছে ওই, প্রাণের উল্লাসে।
আমি ডাক দিই প্রিয় তোমার সকাসে, সুনিবিড় প্রেম সম্ভাসে।
লভি নাই হে, প্রেমের সুধা কেন যে, বুঝি নাই তাহা আজিও।
রোদনভরা এই ভাদর প্রভাতে, মম প্রেমেরে স্বীকার করে নিও।
মম হৃদয়ের ফুলে, ত্যাজিও না হে প্রিয় গো ভুলে, মুই যে তোমারই তা জানিও।
গহন মনের তিয়াস আমার, তোমারে ঘিরে বয় দিবানিশি
তুমি যে আমার মনের স্বপ্ন
তোমা প্রেমে রহি নিয়ত মগ্ন,
তুমিই আমার হৃদয় বাহার, তোমা উল্লাসে জাগে হাসি।
তোমা বেদনাই, আমার বেদনা, তোমার খুশিতে রহি খুশি।
ডাকিছে হেরি ভেক, প্রেম উল্লাসে।
ঝিল্লি ডাকিছে ওই প্রাণের উল্লাসে।
আমি ডাক দিই প্রিয় তোমার সকাসে, সুনিবিড় প্রেম সম্ভাসে।
—oooXXooo—
![]()







