জ্বলছে যে চেন্নাই
প্রেমাঙ্কুর মালাকার
পাঁচজনে চাপি, পোর্টব্লেয়ারে,
চেন্নাইগামী প্লেনে-
‘এয়ার ভিউ’ কে, বিদায় জানাই,
হাত নেড়ে টেনে টেনে!
প্রভাতি ভোজন,দিয়েছে আজকে,
বিমানে ‘কিং ফিশার’-
জলে মানা নেই, ছোট্ট বোতলে,
তুলে দেয় বারবার।
চেন্নাই নেবে, এলাম বাইরে,
ভাবি তাপমান দেখে-
এমন গরম!দেবে আমাদের,
কিলিয়ে কাঁঠাল পেকে!
পয় চলে যাবে,এখান থেকেই,
প্লেনে চেপে ব্যাঙালোর –
তাইতো নেবেই, টিকিট কাটার,
শুরু করে তোরজোর!
ক্লোকরুমে মাল, রেখে বেরুলাম,
একসাথে পাঁচজনে ;
ম্যারিনা বিচকে, দেখতে যাবার,
বাসনা জাগলো মনে!
‘ত্রিশূলমে’ এসে, টিকিট কেটেছি,
‘লাইট হাউসে’ সিধা;
‘পার্কে’ এসেই, ট্রেন বদলাই,
আর নেই কোন দ্বিধা!
‘লাইট হাউসে’, এসে নাবলাম,
আজকে দুপুর বেলা ;
গরম তো নয়, আগ্নেয়গিরি!
লাভা ছড়াচ্ছে মেলা!
—oooXXooo—
![]()







