জীবন চলুক সত্যকে আঁকড়ে
মৃণাল কান্তি বাগচী
সত্য আপাত পরাজিত হলেও
তাকে করা যায়না পরাজয়
পরিনামে সত্যেরই হয় জয়
এটাই চিরন্তন, এটাই
লোকে কয়।
মিথ্যেকে সত্য বলে
অনেকেই চালাতে চায়
এক সময় সব মুখোশ
খুলে যায়
সত্যেরই পরিশেষে হয়
জয়।
ইতিহাসে আছে তার
অসংখ্য ভুরি ভুরি নজির
সত্য চিরকালই শাশ্বত
উজ্জ্বল
একেবারে শান্ত ধীর ও
স্হির।
পাপ করলে শাস্তি হয়
চাক্ষুষ তা অনেক দেখেছি
বিশ্ব নিয়ন্তার এ এক
অদ্ভুত খেলা
তা থেকে অনেক শিক্ষা
নিয়েছি।
উড়িয়ে দিয়ে সত্যের নিশান
জীবন চলুক চড়াই উৎরাই
পেরিয়ে
তাতে কষ্ট থাকলেও
আনন্দ আছে
মিথ্যে যায় সত্যের কাছে
হেরে ও মলিন হয়ে।
দ্বাপরে কংস করেছিলো
অনেক মিথ্যের চালাকি
সেই পাপে তার বিনাশ
হয়েছিলো
কৃষ্ণের হাতে জীবনটা
গেলো বৈকি!
সত্যকে বুকে ধারণ করে
চলুক না জীবন এগিয়ে
কর্তব্য আছে যার যা জীবনে
তা সমাপন হোক সততা ও
দৃঢ় মানসিকতা নিয়ে।।।
—–#########—-
![]()







