কলকাতা, ২৫ আগস্ট, নিউজ ব্যুরো আমার আলো, রঞ্জিত চক্রবর্ত্তী: সাংস্কৃতিক আঙিনায় আজ এক ঐতিহাসিক ও মনোরম সন্ধ্যার সাক্ষী থাকল তিলোত্তমার সংস্কৃতিচর্চার প্রাণকেন্দ্র ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট অডিটোরিয়াম। সঙ্গীত সাধক সুবোধ গঙ্গোপাধ্যায় প্রতিষ্ঠিত প্রখ্যাত সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘বঙ্গীয় সঙ্গীত পরিষদ’-এর ৫১ তম বর্ষ প্রতিষ্ঠা দিবস উদযাপিত হলো এক অসামান্য আড়ম্বরের মধ্য দিয়ে।
আজ ২৫ আগস্ট বিকেল ৫ ঘটিকায় সুবোধ গঙ্গোপাধ্যায়ের রচিত ও সুরারোপিত এক চিরন্তন অপূর্ব উদ্বোধনী সমবেত সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। এরপর দেবাশীষ চক্রবর্ত্তীর ভক্তিপূর্ণ নিখুঁত মঙ্গলাচরণ প্রেক্ষাগৃহে এক আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে। মঞ্চের ওপর রাখা সুবোধ গঙ্গোপাধ্যায়ের ছবির উপর বিভিন্ন জেলা থেকে আসা বিভিন্ন সংস্কৃতিক শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ/অধ্যক্ষা কর্তৃক পুষ্পার্ঘের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিদের পুষ্পস্তবক ও উত্তরীয় প্রদান করে সম্মান জানানো হয়।

মনোজ্ঞ সংবর্ধনা ও গুণীজন সমাগম
অনুষ্ঠানের শুরুতে বঙ্গীয় সঙ্গীত পরিষদের পক্ষ থেকে উপস্থিত বিশিষ্ট গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। মঞ্চে উপস্থিত ছিলেন:
-
নূপুর গঙ্গোপাধ্যায় (সম্পাদিকা, বঙ্গীয় সঙ্গীত পরিষদ)
-
শ্যামল দত্ত (সভাপতি, বঙ্গীয় সঙ্গীত পরিষদ)
-
শ্যামল গঙ্গোপাধ্যায় (কোষাধক্ষ্য, বঙ্গীয় সঙ্গীত পরিষদ)
- শ্রদ্ধেয় গিরীন চক্রবর্ত্তী (সঙ্গীতকার ও গবেষক)
- চন্দ্রোদয় ঘোষ (বিশিষ্ট নৃত্য শিল্পী)
- মন্দিরা লাহিড়ী (বিশিষ্ট গায়িকা)


পদ্মশ্রী মমতা শঙ্করকে ‘বিভাকর পুরস্কার’ প্রদান
৫১ তম বর্ষে পদার্পণ উপলক্ষে পরিষদের পক্ষ থেকে এই বছরের সম্মানজনক ‘বিভাকর পুরস্কার’ তুলে দেওয়া হয় পদ্মশ্রী নৃত্যাগুরু বিদূষী মমতা শঙ্করের হাতে। ভারতীয় শাস্ত্রীয় ও আধুনিক নৃত্যকলায় তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান তুলে দেওয়া হয়। তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়ার সময় সমগ্র অডিটোরিয়াম করতালিতে মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানের কোষাধ্যক্ষ শ্যামল গঙ্গোপাধ্যায় তাঁর বক্তব্যে বলেন, “আজকের এই ৫১ তম বর্ষের আয়োজন আর কেবল একটি প্রতিষ্ঠাবার্ষিকীতে সীমাবদ্ধ নেই, এটি বাংলা সংস্কৃতির এক বিরাট মহা-উৎসবের আকার ধারণ করেছে।”
সন্ধ্যার মূল আকর্ষণ – মমতা শঙ্করের ‘উদয়ন কলাকেন্দ্র’
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল মমতা শঙ্কর প্রতিষ্ঠিত ‘উদয়ন কলাকেন্দ্র’-এর রূপায়ণে অসাধারণ গ্রুপ নৃত্য শৈলী। স্বয়ং মমতা শঙ্কর যখন তাঁর শিষ্যদের সঙ্গে মঞ্চে অবতীর্ণ হন, তখন তাঁর প্রতিটি মুদ্রা ও অঙ্গভঙ্গি দর্শকদের মুগ্ধ করে রাখে। সুসংবদ্ধ ছন্দ, নিখুঁত নির্দেশনা এবং শাস্ত্রীয় নৃত্যের নান্দনিক উপস্থাপন অনুষ্ঠানটিকে এক অন্য মাত্রায় পৌঁছে দেয়। উপস্থিত সমস্ত দর্শক ও সাংস্কৃতিক অনুরাগীদের মন্ত্রমুগ্ধ করে রাখে।



#বঙ্গীয়সঙ্গীতপরিষদ #মমতাশঙ্কর #বিভাকরপুরস্কার #কলকাতাসংস্কৃতি #উদ্বোধনীসঙ্গীত #উদয়নকলাকেন্দ্র #বাংলাসঙ্গীত #সংস্কৃতিসংবাদ
#BangiyaSangeetParishad #MamataShankar #BibhakarAward #KolkataCulturalEvent #IndianClassicalDance #UdayanKalakendra #KolkataEvents
![]()



