মেয়েটি আর আমি
ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়
মেয়েটিকে খুঁজছি
পায়ে আলতা ছিল
আর মুখের অনাবিল হাসি।
পৃথিবীর সবখানে
ছড়া দিতে দিতে
সবুজ রঙ ঢেলেছিল
সকলের দোরে দোরে।
আমার হৃদয় আকুল
আমি সেই মেয়েটার খোঁজে।
টিপটিপ বৃষ্টিতে
পুকুরের পাড়ে যে ডাকছিল
সো ই___সো ই
যেদিন ভীষণ ঝড়ে
ঘরের সবাই উঁকি দিচ্ছিল
এই বুঝি শুরু হল
ধ্বংস লীলা।
উঠোনে তুলসীতলায়
পিঁড়ি পেতেছিল
আমার কানে এখনও
বিশুদ্ধ স্বর
পবন বোসো পবন বোসো
পারলে খুঁজে দাও
ওকে আমার চাই ই চাই।
—oooXXooo—
![]()







