লতায়-পাতায় চিত্রিত শম্বুক!
-প্রেমাঙ্কুর মালাকার
গাছের পাতায়, পিচ্ছিল গায়,
ধীর গতি শম্বুক!
ওরা অসহায়! কঁচি পাতা খায়,
দন্ত বিহীন মুখ।
কারো গোলাকার, ভারী চিত্রিত!
পিঠে বয়ে চলে ঘর;
পলকে শরীর, ঢোকাবে সে ঘরে,
পায় যদি ভয়-ডর!
নরম মাথায়, চারখানা শুঁড়,
ছোট বড় দুই জোড়া;
দেহ রস ঢেলে, কন্টকময়,
পথ পার করে ওরা।
এও দেখা গেছে, খাড়া ধার ব্লেড,
অনায়াসে করে পার!
অঙ্গে আঁচড়,কাটতে পারেনা,
সে কী লীলা স্রষ্টার!!
—oooXXooo—
![]()







