সহজ নয়
বাবু বিশ্বাস
আমার_ হাতের উপর হাত ,
আমি_ অজেয় এক বাঁধ !
আমার ভাগ্য_ কর্মে লেখা ,
আমি_ বহতা প্রপাত !
আমি_ প্রেমের ভৈরবী ,
আমি_ পথের প্রহরী !
আমি_ জানি মৃত্যু শোক ,
আমি_ বড্ড ভয়ঙ্করী !
আমি_ দুঃখে পোড়া বোধ্ ,
আমি_ বৃষ্টি ভেজা রোদ্ !
আমি কাঙাল_ বড্ড একা,
আমার,আমার প্রতি ক্রোধ্ !
তুমি আমায় দুঃখ দেবে…..
সুখে ভাসাবে,তা সহজ নয়!
কে না জানে,হাতের উপর..
হাত রাখাটা’_ দুস্কর প্রায়!
—oooXXooo—
![]()







