গ্ৰাম বাংলা
মনিকা দাস
গ্ৰাম বাংলার মাঠে- মাঠে,
সবুজ ঘাসের সারি।
হাওয়ার সাথে -সাথে,
দুলছে ভারি।
ঊষাদেবির আগমনে,
সূর্য উঠে হেসে।
সেই সকলে মাঠের ছবি,
দেখি দু-চোখ ভরে।
সূর্য ডুবে -ডুবে,
মাঠের ছবি দেখি অন্যরুপে।
গ্ৰাম বাংলার গৃহবধূ,
কলসি নিয়ে কাকে,
নদীর ঘাটে জল আনতে ছুটে।
নদীর ঘাটে হাঁসরা সব,
সারি-সারি ছুটে।
কেউ বা করে স্নান,
কেউ বা মাঝে বাসন,
কেউ বা কাজের ছলে,
আসে যায় তখন।
নদীর ঘাটে নৌকো এসে ভিড়ে।
শহরে তাই, এই ছবিটা না মেলে।
গ্ৰাম বাংলার ছবি আমার,
স্বাপ্নেই ভাসে।
—oooXXooo—
![]()







