চুরি
রতন চক্রবর্তী
কি যুগ চলছে রে ভাই
কি যুগ চলছে,
শিক্ষিতরা স্বভাবে করলে চুরি
পায় না শাস্তি।
অশিক্ষিতরা পেটের অভাবে
যদি করে চুরি,
জনতার হাতে উত্তম মধ্যম
পায় যে শাস্তি।।
লজ্জায় হেট করে রাখে মাথা
অশিক্ষিত গরীব চোরেরা।
গাড়ি করে রাজপথ ধরে চলে
শিক্ষিত বাবু স্বভাব চোরেরা।।
শিক্ষিত বাবু স্বভাব চোরদের বাঁচার জন্য
আছে আইন আদালত।
অশিক্ষিত গরিব চোরদের জন্য নব স্বদেশে
নাই কোন বাঁচার পথ।।
অশিক্ষিত গরিব চোরেরা সব
জেলে পড়ে পঁচে মরে।
শিক্ষিত বাবু স্বভাব চোরেরা
সাধু সেজে বেড়ায় ঘুরে।।
—-oooXXooo—-
![]()






