সন্তান -সন্তান আর সন্তান
মনিকা দাস
সন্তান -সন্তান আর সন্তান।
মার মন চায় না কিছু আন,
চায় শুধু সন্তান।
মা শুধুই চান সন্তান।
আমি তো রাত জাগতে পারিনা, “মা “আমি পারে।
“মা” আমি যে কি পারে,
কেউ জানতে না পারে?
ছেলে হওয়ার পরেই,
বিদায় নেয় আমার পড়াশোনা, তখন আমি মা হয়ে উঠতে লাগলাম।
যাকে বলতে আমি বিদ্যাকে বলছি, সবচেয়ে বেশি প্রিয় তাকে বিদায় দিয়ে তোমার নিলাম বুকে তুলে।
তুমি কি খেতে চাও,
কাকভোরে উঠে দিতাম তা রেধে ?
ছেলেটা কি খাবে আমার?
ছেলেটা যে আমার ভীষন দুষ্টু ,
মানতে চায় না কিছু।
তবুও সে আমায়, ভীষণ ভালোবাসে কিন্তু?
মা যে সন্তানের ছাতা।
সেই মা আবার কঠোর হয়ে পড়ে, সন্তানের কাছে,
পরিবারের চাপে, সমাজের চাপে, দিশাহারা মা।
সে শুধু তার কথাই ভাবে।
আর নিজেকে গড়ে।
কিভাবে তাকে মানুষ করবে?
সেই নিয়েই ভাবে।
—oooXXooo—
![]()






