মধুবন
মৃণাল কান্তি বাগচী
ছোট বেলায় আমার বাড়ির
পাশে ছিল
গাছ গাছালিতে পরিপূর্ণ
একটি বড় বাগান
লোকে তার নাম দিয়েছিল
মধুবন।
দল বেঁধে বন্ধু বান্ধব নিয়ে
যেতাম সেথায়
হারিয়ে যেতো অনাবিল
আনন্দে আমার মন।
এক সময় সেথায় প্রচুর
মৌচাক বানাতো
শত সহস্র মৌমাছির দল
মাঝে মাঝে সেই মৌচাক ভেঙে
পাড়ার দাদা কাকারা মধু
সংগ্রহ করতো
তা দেখে হয়ে যেতাম আমি
বিহ্বল।
এখন আর সেই মধু বন নেই
সেথায় হয়েছে ইট পাথরের
বড় বড় ঘর বাড়ি
আমিও আর সেথায় নেই
শহরে থাকি,আর মধু বনকে
নাহি হেরি।
মধু বনের কথা মনে পড়লেই
কত স্মৃতি এসে মনে ভর করে
কোথায় যে হারিয়ে গিয়েছে
আমার কৈশোর
খুঁজি তা হাহুতাশ করে বারে বারে।
হায়রে মধু বন! হায়রে
কৈশোরের বন্ধুরা!
শত চাইলেও তোমাদের
একটি বারও একসাথে
পাইনা
জীবন সায়াহ্নে একাকী বসে
স্মৃতি মন্হন করি
আজও রয়েছে মধুবন
আমার মনের মাঝে
তাকে কিছুতেই ভুলতে পারিনা।।।
——#########——
![]()





