নিজস্ব সংবাদদাতা, ২৫শে নভেম্বর ২০২৫, মধ্যমগ্রাম, নিউজ ব্যুরো আমার আলো, হিরন ঘোষাল:
বাংলার হস্তশিল্প ও গ্রামীণ শিল্পকে এক ছাদের নীচে নিয়ে আসার লক্ষ্যে ২৫ নভেম্বর, ২০২৫ তারিখে মধ্যমগ্রামের সুভাষ ময়দানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বহু প্রতীক্ষিত জেলা খাদিমেলা ২০২৫। পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে আয়োজিত এই মেলা স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্তের শিল্পপ্রেমী মানুষের কাছে এক বিশেষ আকর্ষণ।
জানা গেছে, প্রথাগতভাবে নভেম্বর মাসের শেষ থেকে ডিসেম্বর পর্যন্ত মধ্যমগ্রামের সুভাষ ময়দানে এই খাদিমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এ বছরের মেলায় প্রায় শতাধিক স্টল অংশ নিয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বনির্ভর গোষ্ঠী ও ক্ষুদ্রশিল্প প্রতিষ্ঠানগুলি তাদের হাতে তৈরি খাদি বস্ত্র, মসলিন শাড়ি, জামদানি, হস্তশিল্প, গ্রামীণ শিল্পপণ্য নিয়ে হাজির হয়েছে। এই মেলা একদিকে যেমন শিল্পীদের তাদের পণ্য বিক্রির একটি বড় মঞ্চ এনে দিয়েছে, তেমনই ক্রেতারাও পাচ্ছেন খাঁটি ও বৈচিত্র্যময় পণ্য সম্ভার।
উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা। এই মেলা খাদি শিল্পের পুনরুজ্জীবন ও গ্রামীণ অর্থনৈতিক স্বনির্ভরতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন উদ্যোক্তারা। মেলা চলবে ১০ই ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
-
#খাদিমেলা
-
#মধ্যমগ্রাম_খাদিমেলা
-
#খাদিমেলা২০২৫
-
#সুভাষ_ময়দান
-
#বাংলার_হস্তশিল্প
-
#গ্রামীণ_শিল্প
-
#KhadiMelaMadhyamgram
-
#KhadiMela
-
#KhadiFair2025
-
#Madhyamgram
-
#SubhashMaidan
-
#BengalHandicrafts
-
#KhadiProducts
-
#SupportLocal
![]()






