দশমীর পর-পরই হয় অন্য এক দুর্গাপূজা
চন্দ্রিমা ভট্টাচার্য্য
মা দুর্গার বিসর্জনের পরই শুরু হয় অন্য এক দুর্গাপূজা – যাকে বলে ‘অপরাজিতা পূজা’। দেবী দুর্গার এক রূপ হলেন ‘অপরাজিতা’ যাকে প্রাচীনকালে রাজারা, যুদ্ধে বিজয় লাভের উদ্দেশ্যে পুজো করতেন। যুদ্ধে অপরাজিত থাকার জন্য পুজো করা হতো মা ‘অপরাজিতা’ কে। শ্রী রামচন্দ্র প্রথম এই পুজো করে ছিলেন বলে জানা যায়।
শত্রুকে দমন করতে এই দেবীকে আরাধনা করা হয়। শুভ শক্তিকে আগমন জানানোর জন্যই অপরাজিতা মায়ের পুজো করা হয়। মূলত বিজয়া দশমীতেই এই পুজো হয়। অপরাজিতা দেবীর ধ্যানমন্ত্রে তাঁকে, চতুর্ভূজা, পীতভদ্রা
শঙ্খচক্রধারিণী এবং ভয়নাশিনী রূপে বর্ণনা করা হয়েছে। মায়ের কাছে আমাদের প্রার্থনা –
হে মা ‘অপরাজিতে’ তুমি শত্রু নাশ করে নানা সমৃদ্ধির সাথে আমাদেরকে বিজয় দান করো।
প্রতিটি সঙ্কট মুহূর্তে আমরা যেন বিজয় লাভ করতে পারি। আমাদের সকলের প্রার্থনা তুমি সম্পন্ন করো ‘মা’। তুমি শক্তি দাও। তুমি সাহস দাও। জয় মা ‘অপরাজিতা’।
—oooXXooo—
![]()







