কথা বন্ধন
অসিত ঘোষ
বাতাসে ভাসে কথা, শব্দে-নিঃশব্দে,
অক্ষর সাজায় জাল, মননের গভীরে।
ডিজিটাল স্ক্রিনে বাঁচে, দ্রুতগামী রেশ,
ইমোজি-ইঙ্গিতে ভরে ভাবনার আবেশ।
কিছু কথা অপ্রকাশ্য, ঠোঁটের সীমানায়,
আবার কিছু চিৎকার, প্রতিবাদ-সভায়।
ইতিহাস লেখে তারা, ভবিষ্যতের বীজ,
মিথ্যে ও সত্যের দ্বন্দ্বে হয় বারবার ব্রীজ।
প্রতিধ্বনি তোলে তারা শূন্য প্রান্তরে,
কথা তবু শেষ হয় না, বাঁচে যুগান্তরে।
—oooXXooo—
![]()







