কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদারের ঘোষণা; কমেছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম, ৭-১২% সাশ্রয় পোশাক-জুতোয়, গাড়ি কিনলে ₹৭০,০০০ পর্যন্ত ছাড়!
কলকাতা, ২৯ অক্টোবর, ২০২৫, নিউজ ব্যুরো আমার আলো, হিরন ঘোষাল: কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার আজ কলকাতায় ‘জিএসটি ২.০ সংস্কার’ বিষয়ক এক আলাপচারিতা-ভিত্তিক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে নয়া জিএসটি কাঠামোকে ‘গ্রোথ সহায়ক ট্যাক্স’ (উন্নয়ন ও প্রবৃদ্ধিকে ত্বরান্বিতকারী করকাঠামো) হিসেবে অভিহিত করলেন। অ্যাসোসিয়েশন অব কর্পোরেট অ্যাডভাইজারস অ্যান্ড এক্সিকিউটিভস (ACAE), সেন্ট্রাল কলকাতা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অ্যাসোসিয়েশন (CKCA)-সহ একাধিক পেশাজীবী সংগঠনের যৌথ উদ্যোগে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
ড. মজুমদার জোর দিয়ে বলেন, জিএসটি ২.০ সংস্কার হলো কেন্দ্রের “মানবকেন্দ্রিক নীতির প্রতিফলন”, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের চালিকাশক্তি। তিনি এই সংস্কারকে “প্রধানমন্ত্রীর দেওয়া দীপাবলির উপহার” হিসেবে বর্ণনা করেন, যা বাংলার উৎসব মরশুমের সূচনাকালে চালু হওয়ায় এর তাৎপর্য আরও বেড়েছে।
জিএসটি ২.০-এর অর্থনৈতিক প্রভাব (সূত্র: সরকারি রিপোর্ট):
পেশাদার সংগঠনগুলিকে আহ্বান:
ড. মজুমদার অধিবেশনে উপস্থিত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, আইনজীবী এবং শিল্প প্রতিনিধিদের কাছ থেকে জিএসটি ২.০ সংস্কারকে আরও শক্তিশালী করার জন্য কার্যকর পরামর্শ চান। তিনি সব পেশাজীবী সংগঠনগুলিকে আলোচনা করে একটি প্রস্তাব তৈরি করার আহ্বান জানান। তিনি প্রতিশ্রুতি দেন, এই প্রস্তাব তিনি ব্যক্তিগতভাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জী-র কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন, যাতে পরবর্তী সংস্কারে তা বিবেচনা করা যায়।
#জিএসটি২_০ #গ্রোথসহায়কট্যাক্স #GSTসংস্কার #সুকান্তমজুমদার #দীপাবলিরউপহার #অর্থনৈতিকবৃদ্ধি #নয়াভারত #করসাশ্রয় #কলকাতা
#GST2_0 #GrowthSahayakTax #GSTReforms #SukantaMajumdar #DiwaliGift #EconomicGrowth #NewIndia #TaxSavings #Kolkata
![]()






