বিজয়া
দীননাথ চক্রবর্তী
নিজের মাঝে ভেঙে যাওয়া
টুকরো টুকরো যত ছেঁড়া ,
আজ বিজয়া নক্সীকাঁথা
ট্যাঁপারি বোধন সন্ধি পাতা
বলীর বুননে গড়া ,
আজ বিজয়া ভরা।
শূন্য মরু জীর্ণ যত
পলে পলে রচা মরা ,
আজ বিজয়া নক্সীকাঁথা
কষ্ট খরা সরিয়ে বৃথা
চেতন বুননে গড়া ,
আজ বিজয়া ভরা।
নিজেরে চেনা প্রতিশ্রুতি
নিজেরে নতুন গড়া ,
আজ বিজয়া নক্সীকাঁথা
শুভ ইচ্ছা ফুলে গাঁথা
হৃদয় বুননে গড়া ,
আজ বিজয়া ভরা।
—oooXXooo—
![]()







