বারাসাত, নিউজ ব্যুরো আমার আলো, হিরন ঘোষাল: বারাসাত তাঁত মেলায় একটি ছোট বুটিক স্টল নিয়ে বসে আছেন সুজাতা বসাক, যার বুটিকের নাম কৃষ্ণা বুটিক। “যে রাঁধে সে চুলও বাঁধে” এই প্রবাদকে নিজের জীবনে সত্যি করে তুলেছেন তিনি। গৃহস্থালী সামলানোর পাশাপাশি নিজের এই ছোট্ট ব্যবসাটিও সাফল্যের সঙ্গে পরিচালনা করছেন। তাঁর লক্ষ্য হলো শুধু নিজের স্বপ্ন পূরণ করা নয়, বরং আরও অনেক মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের জীবিকার ব্যবস্থা করা।
“আমি নারী, আমিই পারি”—এই অদম্য আত্মবিশ্বাস নিয়েই সুজাতা বসাক এগিয়ে চলেছেন। আমরা তাঁর এই সংগ্রামী মনোভাবকে সাধুবাদ জানাই এবং আশা করি তাঁর এই জয়যাত্রা আরও অনেক মানুষকে উৎসাহিত করবে।
![]()






