স্বার্থপর
বাবু বিশ্বাস
ভালো থেকো আকাশ তুমি,ভালো থেকো চন্দ্র তাঁরা__
ভালো থেকো সৌরালোকে আছো যারা সর্বহারা !
ভালো থেকো__
জীবন এক মহাসংগ্রাম _
টিকে থাকার আর অস্তিত্বের অবয়ব টিকেয়ে রাখার!
এই টিকে থাকা আর টিকিয়ে রাখার মাঝেই,
জীবনের রসদ___
হার জিত,পাওয়া হারানো,দুঃখ বিষাদ,আনন্দ গান!
এই সকল রসদের মাঝেও_আসল লড়াইটা;__
ভালো ভাবে বেঁচে থাকার,ভালো থাকার!
তাইযে প্রার্থনা আমার সৌরালকের ভালো থাকুকু সবে,
সবাই যদি ভালো থাকে তবে ভারী মজাই হবে !
আকাশ ভরবে নীল সাদাতে
বাতাস বইবে মৃদু
ফুলেরা দুলবে হেসে খেলে__
অলিরা খাবে মধু।
জমবে মেলা___
মেলাতে আমি নাচবো গাইবো হাসবো হো হো হো_
সোহাগ করে বনফুল তোমার খোঁপায় গুঁজে দেবো!
তখন যদি সবাই আমায় বলে স্বার্থপর;_ বলুক তা।
আমার মন প্রাঙ্গনে সেই ক্ষনেতে কেবল খুশির বারতা !
—oooXXooo—
![]()







