কলকাতা, ৩ জুলাই ২০২৫: আজ কলকাতার সায়েন্স সিটি গ্রাউন্ডে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হলেন শ্রী শমীক ভট্টাচার্য। আগামী চার বছরের জন্য তিনি এই দায়িত্বভার গ্রহণ করবেন। দলের পক্ষ থেকে এই নাম ঘোষণা করেন প্রাক্তন কেন্দ্রীয় সাংসদ রবি শংকর প্রসাদ।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির শীর্ষ স্থানীয় নেতৃত্ব। মঞ্চে উপস্থিত ছিলেন রাহুল সিনহা, অর্জুন সিং, ডাঃ সুকান্ত মজুমদার এবং লকেট চ্যাটার্জীর মতো বরিষ্ঠ নেতারা। এছাড়াও দলের কার্যকর্তা এবং কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় পর্যবেক্ষক বংশাল ও মালব্য, রবি শংকর প্রসাদের সাথে যৌথভাবে শমীক ভট্টাচার্যের নাম রাজ্য সভাপতি হিসেবে প্রস্তাব করেন, যা উপস্থিত সকলের দ্বারা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
দলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, শমীক ভট্টাচার্যের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি রাজ্যে আরও শক্তিশালী হবে এবং দলীয় সংগঠন এক নতুন দিশা পাবে।