১৫ ই আগস্ট
রতন চক্রবর্তী
*******
১৫ ই আগস্ট
আজ ভারতের ৮০ তম স্বাধীনতা দিবসে
তাকিয়ে দেখো ভারতের নীল গগনের পানে,
বিশ্বের শ্রেষ্ঠ সুন্দর,অশোক চক্র খচিত
তিরঙ্গা পতাকা খোলা হাওয়ায় উড়ছে খুশী মনে।
পতাকার সবুজ আসনে আছেন বসে বীর বিপ্লবীরা
মধ্য আসনে নেতাজি সুভাষও আছেন বসে ।
তাদের জীবন বলিদান,আত্মত্যাগের জন্যইতো
এসেছিল স্বাধীনতা পরাধীন ভারত বর্ষে ।।
স্বাধীনতার সূর্য জেগে ওঠার সাথেই
আনন্দমুখর উদ্বেলিত জনতা নেমে পড়ে পথে,
বন্দে মাতরম,ভারত মাতার জয় বলে
বুকে বুক মিলিয়ে ছিল একে অপরের সাথে।
ভারতের প্রকৃতি,গাছ-লতা,পশু-পাখিরাও সেদিন
আনন্দে উঠেছিল নেচে ।
ওড়াও ওদের সুরে ধরেছিল স্বাধীনতার গান
নৃত্যের তালে ছন্দে।।
কিন্তু হায় ! অভাগা গরিব জনতা
আজও বুঝলো না স্বাধীনতার স্বাদ কেমন হয় ।
বুঝল যারা,তারা একসাথে মিলে
অর্থের পাহাড়ের চূড়ায় সুখ আনন্দ উল্লাসে রয়।
—oooXXooo—
![]()







