স্বপ্ন দেখতে এলাম
চিত্রশিল্পী তপন কর্মকার
জন্ম থেকে একটি দিনও,
জীবন ছাড়া ছিলাম না।
হাতে পাতে নিলাম শুধু,
কোথাও কিছু দিলাম না।।
পালকি ধরা করছে পালন,
রতন-মানিক দিয়ে।
তৃষ্ণাতে জল, আহারে ফল,
রোদ-বায়ুকে নিয়ে।
সুখের আশায় সুখ যে হারা,
মেনে তো কেউ নিলাম না।।
তবু আকাশ ছুঁতে চাই,
পাতাল খুঁড়ে যেতে।
গুণের গুণে আগুন বুঝি,
ধ্বংসে আছি মেতে।
স্বপ্ন দেখতে এলাম সবাই,
প্রশ্ন করতে এলাম না।।
—oooXXooo—
![]()







