জন্মাষ্টমী
দীননাথ চক্রবর্তী
তালের বড়া মালপোয়া
আটভাজা আর পায়েসে ,
নোলাজল রাই কিশোরী
কানাই জন্ম আয়েসে।
ভাজা পিঠে ক্ষীর আর
ননী প্রিয় বৃন্দাবন ,
কংস কারায় দেবকী আর
যশোদা মন কুঞ্জবন ।
উপহারে কাঙালি মন
কৃষ্ণ কানাই অভিমানি ,
সেরার সেরা উপহার
বংশী শ্বেতা বীণাপাণি।
গোষ্ঠ সখা ধবলী
লহরী আর লহরী ,
সুরে ছন্দে নৃত্যে বন্দে
হৃদি তুফান বিদারী।
—oooXXooo—
![]()







