মানুষ হয়ে জয়ী
মনিকা দাস
আচ্ছা দেবতা, তুমি কোথায় থাকো?
তোমায় আমি দেখতে পাই না কেন?
তবু কেন মনে হয়, জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে
কোনো অদৃশ্য হাত যেন আমাকে ভেঙে পড়তে দেয় না?
তোমায় দেখতে আমার বড় ইচ্ছে করে।
তোমার উপস্থিতি অনুভব করতে চাই,
তোমার নীরব স্নেহের স্পর্শ খুঁজে ফিরি।
জীবনের সংগ্রামে যখন আমি একা হয়ে যাই,
যখন পথ অন্ধকারে ঢেকে যায়,
তখন মনে হয়—
তুমি কি আমার পাশেই আছ?
নাকি আমার সাহসের মধ্যেই তোমার বাস?
যদি সত্যিই কোথাও থাকো,
একবার শুধু আমার হৃদয়টাকে ছুঁয়ে দিও।
তোমায় চোখে না-ই দেখলাম,
কিন্তু এমন শক্তি দিও,
যাতে প্রতিটি সংগ্রামে
আমি মানুষ হয়ে জয়ী হতে পারি।
—oooXXooo—
![]()







