“ব্যামো”
স্বামী অসীমানন্দ গিরি
সমাজ সেবার ব্যামোয় কাবু,
নেতানেত্রী ও সমাজসেবী সংগঠন।
তবুও হাপুস নয়নে কাঁদে,
মূর্খ সাধারণ দরিদ্র জনগণ।
গরীবের ব্যামো গরীব থাকা,
বিত্তবান হতে কেউ করেনি বারণ।
মূর্খ জনতার চিন্তন নিজের মতন,
ঠেকেও শেখে না, বারবার করে ক্রন্দন।
চতুর নেতার ব্যামো শ্বেত বস্ত্র,
চরিত্র নয় স্ফটিক সমান।
অর্থ আর কন্ডোমের ব্যবহার,
সাথে মদিরা আকন্ঠ করে পান।
বাতেলাবাজের বাতুলতায় দেখে উন্নয়ন,
ভোট দিতে না পেরে কাঁদে জনগণ।
নতুন বোতলে পুরানো মদিরা,
তিন নম্বর ছানার লম্ফ প্রদান।
বাম, বাংলা আর রাম,
সেবকের কি করে হয় ইনকাম।
জনতার মুখরোচক আলোচনা আর কুস্তি,
নেতায় নেতায় সব এক গেলাসের দোস্তি।
নেতায় ভাবে সব কালো, সাদায় সমাপন,
বোঝেনা সহনশীলতার সীমা লঙ্ঘন।
সুযোগ পেয়েই জনতা করে বয়দা বর্ষণ,
দুই কান কাটা নেতার টোটকা রোগাপয়ন।
—oooXXooo—
![]()







