কখনো কখনো এমনও হয়তো ঘটে
শ্রী নীলকান্ত মণি
কখনো কখনো এমনও হয়তো ঘটে—
জীবন পথের
আনন্দ স্রোত হতে ইচ্ছার প্রতিকূলে
সরে যাই আন পথে৷
শুভ পথ হতে হয়তো গিয়েছি
হটে৷ তবে—
তাই নিয়ে ভেবে
সময় দিও না বেঁটে৷ তার পিছে
যেও নাকো তুমি ছুটে৷
প্রশ্ন করো না৷ তাই নিয়ে
তুমি কষ্টে ফেলো না
তোমার ওই
শুভ
মন টি কে৷
ভেবে নাও
যা কিছু ঘটছে সবই
ঘটছে তা ঈশ্বর ইচ্ছাতে৷
মনকে সরিয়ে নাও গত হওয়া
রাত হতে৷
এতে-ই সময় বাঁচে৷
সামনে প্রভাত
এগিয়ে চলার যতেক পুঁজি
আছে ভরা
ঐ ঘটে৷
ছটপোটে মন
খবর রাখে না, তাই তার
অধরা স্বপ্ন অধরা-ই থেকে যায়৷
শুভ ক্ষণ ফিরে আর
তার পানে
কভু না তাকায়৷
ঘটনা
যা ঘটে গেছে
সহজ প্রাণের আবেগে তোমার
তুমি তা নাও মেনে—
ঘটে যাওয়া অঘটন
কেবলই পিছে তা টানে৷
তা ভুলে যাও৷
এসো, সামনে তাকাই—
চলি সে পথের টানে৷
ঘটনা ও অঘটন
চলে পথে একসাথে৷
অঘটন ও
কখনো কখনো সচেতন করে
প্রাণ তাই
নব উদ্যম নিয়ে ছোটে৷
—oooXXooo—
![]()







