আজকে মানুষ মানুষের থেকে মনুষ্যত্ব পায়না!
প্রেমাঙ্কুর মালাকার
দৃষ্টিহীনের,
এই সংসারে,
নেই প্রয়োজন আয়না!
গান বধিরের,
কর্ণ কুহরে,
কস্মিনকালে যায়না!!
টেকো লোকজন,
মাথা আঁচড়াতে,
ভুলেও চিরুনি চায়না!
তেমনি মানুষ,
মানুষের থেকে,
মনুষ্যত্ব পাযনা!!
—oooXXooo—
![]()







