আমি তোমার হতে চাই
কবি প্রজ্ঞা পারিজাত
ক্ষুদ্র হয়ে আমি সূর্য হতে চাই ,
মন খারাপে আমি তোমার
ভাবনা হতে চাই ,
উল্লাসে আমি তোমার আকাশ হতে চাই ,
আনন্দে আমি তোমার কবিতা হতে চাই ,
দহন যন্ত্রণায় তোমার আগুনের পরশশমণি হতে চাই ,
ভালোবাসায় – ভালোবাসায় ,
যন্ত্রণায় – যন্ত্রণায় আমি তোমার সমুদ্র হতে চাই ।
জীবন সংগ্রামে আমি তোমার সঙ্গী হতে চাই ;
মৃত্যু যন্ত্রণায় তোমার কান্না হতে চাই ,
আমি তোমার হতে চাই ।।
—oooXXooo—
![]()







