সতী অন্বেষণ
স্বামী অসিমানন্দ গিরি
কানুন গান্ধারী, বন্ধ দুই নয়ন।
ন্যায়ালয় ধৃতরাষ্ট্র, বাহানা অনুক্ষণ।।
প্রশাসন দুর্যোধন, দুঃশাসন নেতাগণ।
জনগণ দ্রৌপদী, চলছে বস্ত্র হরণ।।
নকল কুরুক্ষেত্র, শুধুই কূট কথন।
পান্ডব বর্জিত দেশে, অসহায় দেবকী নন্দন।।
আশায় বাঁচে, হতাশায় ভুগতে মরে।
শুনে বিচারের বাণী, উদাস নয়ন।।
ব্যর্থ প্রতিবাদ, শকুন সাংবাদিক বিশ্লেষণ।
ছেপে আয়, চেপে বেশি, উপরি বিঞ্জাপন।।
ঝিনুকে মুক্তা, যেমন খোঁজে জহুরী।
গনিকালয়ে তেমন আমার সতী অন্বেষণ।।
—-oooXXooo—-
![]()






