রবি সে বিশ্বকবি
শ্রী নীলকান্ত মণি
ভগবান বলে কিছু কি আছে!?
এই নিয়ে মন নিত্য দিন
সংশয়ে ভোগে!
তবে বাঙালী মননে
আছে এমনও একজন
যার উপস্থিতি
সংশয়াতীত ভাবে সদা
প্রত্যক্ষ অনুভবে
রয় দেখি জেগে!
কোন ভেঙ্গে পড়া মন
কারেও পায় না যবে কাছে
ঋজু দৃষ্টি মেলে পথ হাঁটা তার
সহজ করে দিতে,
যে কেউই ডাকুক না তাকে,
যেন যাদুকর
মন্ত্র বলে তৎক্ষণাৎ
সে হাজির থাকে!
আনন্দ অবসর ভরে দিতে
তার মতো জুড়ি আর
পাবে নাকো!
আমাকে তোমাকে তাকে
সকল ভাবনা তে
সদা সে ঘিরে রাখে সাক্ষাতে-
অসাক্ষাতে!
বিশ্বের বাটে
বাউল সে
পথ হাঁটে একতারা হাতে!
আজকের জীবনের হাটে
তার সাথে
যদিও বা চাক্ষুস পরিচয় নেই
তবু সে যে ছিলো
আছে থাকবেও—
এই ধ্বনি, শ্রুত-অশ্রুত স্বরে
বাজে সর্বক্ষণ শ্রবণে মননে
প্রতি চিত্ত মাঝে!
প্রতিদিন
প্রতি টি ক্ষত
আনন্দ-ঘন ক্ষণ সে ভরিয়ে রাখে
তার কবিতার আঙ্গিকে,
গানের চরণ পাতে বাজায় সে
জীবনের বীণ!
প্রতি প্রত্যুষে যে রবি আসে
হাতে নিয়ে অমৃত আলোক বারি
দাঁড়ায় দুয়ারে যেমন
নিঃশব্দ এসে
ঠিক সেই মতো সে রবি ও আসে
সব করে রাঙা রাখী বেঁধে দিতে!
—oooXXooo—
![]()







