” সব তোর দোষ “
বাবু বিশ্বাস
যদি পথ খুঁজেও পথ হারাই,
ভুল পথেতেই পা বাড়াই,
ব্যর্থতাকে আগলে রেখে করি আফসোস !
তবে তোর দোষ!
সব তোর দোষ!
যদি ফেরি করি,হেরাফেরি_
ত্বেজিয়া মোহ ডেরা ছাড়ি!
যোগাযোগ অনুযোগে রাখি ফোঁস ফোঁস!
বুঝে নিস তোর দোষ,
সব তোর দোষ!
এই আমিটা আউলা বাউলা, উড়ানচন্ডী বাউন্ডলা!
এই আমিটা তোর কাছেতে চিরবন্দি,প্রেমিকভোলা!
এই আমিটার স্বপ্ন যত__ ভাঙন গড়া,রৌদ্র খরা,
কান্না হাসি,উথান পতন,জয় পরাজয়,খুশির দোলা!
সব খানেতেই সর্বাকারে তোর সরষ__
তোরই মায়া,তোরই কায়া,তোরই পরশ!
তাইতো এ জীবনে আমার যত হরষ শোক,
রোদন শোধন,স্বস্তি বেদন_ আক্রোশ!
সব কিছুতেই তোর দোষ,শুধু তোর দোষ!
—oooXXooo—
![]()







