ফ্ল্যাট নগরী
কবি প্রজ্ঞা পারিজাত
আমার প্রাণের শহর কলকাতা !
আজ ফ্ল্যাট নগরী ;
জোনাকির আলো গেছে দূরে সরে ,
চারিদিকে রঙ্গিন আলোর ঝলকানি ;
পরিবেশ ধ্বংস করে হচ্ছে উন্নয়ন,
কল – কারখানা হচ্ছে বন্ধ
শ্রমিকের পেটের ভাতে পড়ছে লাথি ,
ভোট আসে – ভোট যায়
টাকা উড়ে – টাকা ঢুকে কারো পকেটে ;
ভালোর হয় মন্দ আর
মন্দের হয় ভালো ,
শোষকই শাসকের বেশে
মারছে চাবুক শোষিত মানুষের পিঠে ;
এই গেরাকল বুঝতে বুঝতে জীবনের চাকা যায় ঘুরে ,
বর্ষা এলে আমার প্রাণের শহরের অলি – গলি – রাজপথ
হয় বাণভাসী ;
নিশ্বাসে – প্রশ্বাসে দূষণ ,
অক্সিজেনের অভাব চারিদিকে ;
আমার প্রাণের শহর কলকাতা !
আজ উন্নয়নে ফ্ল্যাট নগরী ।।
—oooXXooo—
![]()







