“এষণা”
স্বামী অসিমানন্দ গিরি
জীবনের গতিপথ নয় সরল কিন্তু শর্পিল,
শৈশব ছিল পূর্ণ, আনন্দ অনাবিল।
বরিষ্ঠ বচন, করিল স্বপ্ন সামিল,
কৈশোরে জীবন রঙিন স্বপনে স্বপ্নিল।
কত স্বপনের উঠিল তুফান,
তরঙ্গে তরঙ্গে রুহু কম্পমান।
কর্ণে গুঞ্জে স্বপনের এষণা,
করিবই করিব প্রতিজ্ঞা অটল প্রমাণ।
ছিল যত সখা আর সহচর,
রাখিল সকলে ঋণাত্মক স্বর।
দোলাচল চিন্তায়, অগোছালো চিন্তন,
দেখে উলম্ব অন্তরায়, স্বপনের সমাপন।
চলিতে চলিতে, আসিল বয়ঃসন্ধিক্ষন,
মন বলে,যায় চলে মোর জীবন।
সকল স্বপনকে করিয়া পশ্চাদপসারণ,
মন তুমি তুমি করে গুঞ্জন।
করিয়া শ্রবন, গুরুর ধনাত্মক বচন,
করিলে ঋণাত্মক সম্পর্ক বিয়োজন।
অভিষ্ট ঈপ্সা হইবে পূরণ,
নতুবা স্বপ্নিল অভিঘাতে ক্ষতবিক্ষত জীবন।
—oooXXooo—
![]()







