বিরহী বিগ্রহ
মৃনাল কান্তি বাগচী
এমন করে হারিয়ে যাবে তুমি
ভাবিনি কখনো তা আমি ।
তবুও তুমি হারিয়ে গেলে
তুমি হরিয়ে যাওয়াতে
আমি পড়ে রইলাম অকূলে।
এই অকূলে কূল আমি
আর পাবোনা কোন দিন
এখন আমি বসে বাজাই
শুধু আমার জীবনের
বিরহের বীণ।
সে বীণের তানে আছে
শুধু বিরহ
তবুও তা বাজাই আমি
আমি এখন এক বিরহী বিগ্রহ।
বিগ্রহের মনের নীরব ভাষা
কে আর শোনে এই ধরায়
পূজারী বিহীন সেই বিগ্রহ
শুধুই অপেক্ষায় দাঁড়িয়ে রয়।
সেই দাঁড়িয়ে থাকাতেও আছে
এক অনুভবের অনুভূতির
ছোঁয়া
আমা হতে হারিয়ে গিয়েছো তুমি
জানি,আরতো হবেনা
তোমাকে পাওয়া।
তবুও মন কেন হয়
তোমার জন্য এতো উতলা?
তুমি হারিয়েই গেলে
আরতো ফিরে এলেনা।।।
–++++++++++++–
![]()







