দোলনচাঁপা চলন
মৌসুমী ঘোষাল চৌধুরী
আমি তো কালো জল,
তুমি বিধাতার শালুক পাতা।
ওগো শালবন,
শব্দকাঁকন বলে ডেকেছিলে,
যাকে; রাত্রি যার নাম
বর্ষার নদীতে জমা জলে
তোমার নৌকা ভেসে যায় মধ্যযামে।
ভেসে আসে,
দুজনের চোখের ভিতর
ক্রেপ পেপারে পেপারে গাঁথা
অরক্ষনীয়া,
জীবনানন্দীয় কাঁথাস্টিচ হুক।
অপেক্ষা রত আরো বহু রাত্রি, খোঁপার
দোলনচাঁপা চলন।
—oooXXooo—
![]()







