প্রাণসখা
রণজিৎ মন্ডল
রিক্ত না হলে দূঃখ না পেলে
তোমাকে যাই যে ভুলে,
আমায় দাও গো দূঃখ রাখো
গো সুক্ষ দিওনা রসনায় রসাতলে!
আমায় দাও গো দূঃখ…
যদি সুখ পাই তোমায় ভুলে যাই,
ভাসি যে নয়ন জলে,
আমি চাই না ও সুখ যে সুখে বিদায়
নিয়ে যাও গো চলে!
আমায় দাও গো দূঃখ…
যদি দাও কিছু, আমাকে প্রীয়
দিও দেখা মোরে সন্ধ্যা সকালে,
পূজিবো ও চরণ, করিব যে বরণ
মরিবো পুড়িবো অনলে!
আমায় দাও গো দূঃখ…
তুমি ছাড়া তাই এ জীবন নাই
চাই যে দেখিতে না ভুলে,
সুখ যে আমার আসিলে তোমার
হারাই নয়ন মেলে!
আমায় দাও গো দূঃখ রাখো গো
সুক্ষ দিওনা রসনায় রসাতলে…
এ জীবন বৃথা তুমি নাই যেথা, না
পাই যদি দেখিতে নয়নজলে,
এসো এসো মোর প্রাণসখা, করি
হাতজোড় থাকো গো একালে
সেকালে!
আমায় দাও গো দূঃখ রাখো গো
সুক্ষ দিও না রসনায় রসাতলে…
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু
জগৎপতে,
গোপেশ গোপীকাকান্ত, রাধাকান্ত
নমহস্ততে:
–~০০০XX০০০~–
![]()







